মুর্শিদাবাদে জমে উঠলো খাদি মেলা - The News Lion

মুর্শিদাবাদে জমে উঠলো খাদি মেলা




দি নিউজ লায়ন ;   বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে  শুরু হল সপ্তাহব্যাপী পড়শী জেলা সমন্বয়ে রাজ্য খাদি মেলা। খাদির সামগ্রী কেনার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা বীরভূমের সিউড়ির মোরব্বা, পাঁশকুড়ার চপ বা নদীয়ার পিঠেপুলির  স্টলগুলিতেও শহরের বাসিন্দারা শুরুর দিন থেকেই ভিড় জমাতে শুরু করে। লকডাউনের পরে এটাই প্রথম শহরের বড় মেলা। তাই ভালো বিক্রি হওয়ায় খুশি ব্যবসায়ীরা। 


এদিন সোমবার পাঁশকুড়া থেকে আসা এক ব্যবসায়ী রতন দাস বলেন, লকডাউনের সময় বাড়িতে বসেই কাটাতে হয়েছে। করোনা পরিস্থিতি এই প্রথম কোনও মেলায় স্টল করেছি। ক্রেতারা নিরাশ করেননি।প্রসঙ্গত, খাদি মেলার পাশেই শুরু হয়েছে ‘বাংলা মোদের গর্ব’ মেলা ও প্রদর্শনী। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলাতেও  এই ব্যারাক স্কোয়ারের একপাশে চলতি সপ্তাহে শুরু হবে বইমেলা। সেখানেও জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.