আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টিকা হস্তান্তর করলো ভারত - The News Lion

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টিকা হস্তান্তর করলো ভারত




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের কাছে ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ করোনার টিকা হস্তান্তর করেছে ভারত।   আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এসব টিকা হস্তান্তর করেন। 


এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। এর আগে টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.