ক্ষীরপাইতে বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়ে পোস্টারিং করল দলের বিক্ষুব্ধ গোষ্ঠী - The News Lion

ক্ষীরপাইতে বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়ে পোস্টারিং করল দলের বিক্ষুব্ধ গোষ্ঠী




দি নিউজ লায়ন ;  গত শনিবার চন্দ্রকোনা টাউন থানার জয়ন্তি পুরে বিজেপি দলের পক্ষ থেকে এক সমাবেশের আয়োজন করা হয় ।ওই সমাবেশে শুভেন্দু অধিকারী ,ভারতী ঘোষ ও বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতিঅন্তরা ভট্টাচার্য  উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারীর হাত ধরে ক্ষীরপাই পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর গৌতম ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।


ওইদিন শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর গৌতম ভট্টাচার্য কে দলে নেওয়ায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। গৌতম ভট্টাচার্য কেন দলে নেওয়া হয়েছে তা জানতে চায় আদি বিজেপি কর্মীরা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই এলাকায় থাকা বিজেপি দলের ক্ষীরপাই মন্ডল কার্যালয়ে তালা লাগিয়ে পোস্টারিং করে দলের এক বিক্ষুব্ধ গোষ্ঠী। 


যারা আদি বিজেপি কর্মী বলে পরিচিত। যার ফলে রীতিমতো ক্ষীরপাই পৌরসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই পোস্টারে লেখা রয়েছে ক্ষীরপাই মণ্ডল কমিটির সভাপতি সুশান্ত মণ্ডলের  অপসারণ চাই। রাতের অন্ধকারে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিজেপি দলে নেওয়া হয়েছে কেন মন্ডল সভাপতি সুশান্ত মন্ডল ও ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য  জবাব চাই জবাব দাও, আমাদের জবাব দিতে হবে, জবাব না দেওয়া পর্যন্ত দলীয় কার্যালয় বন্ধ থাকবে বলেও হুশিয়ারি দিয়ে লেখা রয়েছে।


 ওই পোস্টারের কথা ও দলীয় কার্যালয়ে চাবি তালা লাগানোর কথা  স্বীকার করে নিয়েছেন বিজেপির ক্ষীরপাই মণ্ডল কমিটির সভাপতি সুশান্ত মন্ডল। তিনি বলেন বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি। তাদের নির্দেশ মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির আদি ও নব্য কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। আদি বিজেপির কর্মীরা দলে যোগ দেওয়া তৃণমূল নেতাদের দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। যার ফলে বিধানসভা নির্বাচনের আগেই চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.