“বাংলা মোদের গর্ব” প্রদর্শনী ও মেলার উদ্বোধন - The News Lion

“বাংলা মোদের গর্ব” প্রদর্শনী ও মেলার উদ্বোধন




দি নিউজ লায়ন ;   মেলা শুধু বিনোদন নয়। কর্মসংস্থানও হয়। যারফলে অর্থনৈতিক উন্নয়নও হয়। “বাংলা মোদের গর্ব” প্রদর্শনী ও মেলার উদ্বোধনে এসে এমনই কথা বলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মেলা মানুষের মনের চাহিদা মেটায়। এই মেলায় ৬০ জন হস্ত শিল্পী অংশ গ্রহন করেছেন। আমাদের সরকার হস্তশিল্পী ও লোকশিল্পীদের সরকারী স্বীকৃতি দিয়েছে, মর্যদা দিয়েছে। 


রাজ্যে প্রায় ২০ হাজারের বেশি হস্তশিল্পী সরকারি স্বীকৃতি পেয়েছেন। ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত এক লক্ষ লোকশিল্পীকে সরকার স্বীকৃতি দিয়েছে। এখন স্বীকৃতি দেওয়ার কাজ চলছে। সরকার পরিবর্তনের আগে এই শিল্পীরা মর্যাদা পেতো না। এখন তারা মর্যাদা পেয়েছে। মেলা শুধু বিনোদন নয়। এখানে বিক্রির ব্যবস্থা থাকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটে। মেলার মাধ্যমে জেলায় বা রাজ্যে কোথায় কী আছে সেটা যেমন জানা যাচ্ছে তেমনি মেলার মাধ্যমে অর্থনৈতিক বিকাশ ঘটে।“ 


সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, জেলার ঐতিহাসিক ও পর্যটন স্থান গুলি তুলে ধরুন। প্রচার হলে পর্যটকরা আসবেন। আর পর্যটকরা যত আসবে ততই অর্থনৈতিক উন্নয়ন হবে। এদিনের সভায় এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক এনাউর রহমান, জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.