সাফারি পার্কের পঞ্চম জন্মদিনে দর্শকদের জন্য থাকছে চমক - The News Lion

সাফারি পার্কের পঞ্চম জন্মদিনে দর্শকদের জন্য থাকছে চমক




দি নিউজ লায়ন ;  সাফারি পার্কের পঞ্চম জন্মদিনে দর্শকদের জন্য চমক। বৃহস্পতিবার কনিষ্ঠ তিন রয়্যাল সদস্যকে বিশেষ দিনে দর্শকদের সামনে এনে উপহার দিতে চলেছে পার্ক কর্তৃপক্ষ।বাঘিনী শিলার তিন রয়্যাল ব্যাঘ্র পুত্র শাবকদের জন্মের খবর ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে আগ্রহ সপ্তমে গিয়ে ঠেকে। বর্তমানে পার্কে আসা আট থেকে আশি সকলের কৌতুহল দৃষ্টির খোঁজে এখন শুধুই তিন রয়্যাল ব্যাঘ্র শাবক। 


রয়্যাল ব্যাঘ্র পুত্রত্রয়ের এক ঝলক মেলার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। আর তাই দর্শকদের দিলখুশ করতে এবারে  বৃহস্পতিবার শিলিগুড়ির বন্যপ্রাণ উদ্যান সাফারি পার্কের পঞ্চম জন্মদিনে সদ্য তিন ব্যাঘ্র শাবককে সাফারির প্রকাশ্য ক্রলে এনে উপহার দিতে চলেছে পার্ক কর্তৃপক্ষ। সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ জানান দর্শকদের সঙ্গে এবারে সাফারিতে টাইগার এনক্লোজারের ভেতরে সাক্ষাৎ ঘটবে পাঁচ মাস আটদিন বয়সের তিন খুদে রয়্যাল ব্যাঘ্র পুত্রত্রয়ের।


 এই প্রথম এক্কেবারে খুদে রয়্যাল বেঙ্গলের সঙ্গে দর্শকদের সাক্ষাৎ হবে সাফারি পার্কে। যদিও এখনই খোলা সাফারিতে ছাড়া হবে না তাদের বলেই জানাচ্ছেন ডিরেক্টর। তিনি জানান ভেতরের ক্রল থেকে দর্শকদের সামনে সাফারির বাইরের ক্রলে আনা হবে তাদের। দেখতে পাবেন টাইগার সাফারিতে আসা সকলে। তিনি বলেন পরীক্ষামূলক ভাবে এনক্লোজারের ভেতরে সাফারিতে ছেড়ে পর্যবেক্ষণ করা হয় তাদের। 


কিন্তু দেখা যায় ফাঁকা জায়গায় ছোটাছুটির পর তারা প্রচন্ড হাপিয়ে যাচ্ছে। তাই আপাদত তাদের খোলা সাফারিতে ছাড়া হচ্ছে না। অন্যদিকে পূর্বে শিলার প্রথম সন্তান রিকা কিকাকে জন্মের এক বছরের বেশি সময়ের পর আনা হয়েছিল পর্যটকদের সম্মুখে। কিন্তু এবারে কিছুটা আগেভাগে একেবারে অল্প বয়সেই পর্যটকদের  দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে সাফারিতে সদ্যজাত তিন ব্যাঘ্রশাবকদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.