চিত্তরঞ্জনে শুট আউট, খুন ঝাড়খণ্ডের প্রাক্তন কংগ্রেস নেতা
দি নিউজ লায়ন ; রেল শহর চিত্তরঞ্জনে শুট আউট। খুন ঝাড়খণ্ডের প্রাক্তন কংগ্রেস নেতা। মৃত ব্যক্তির নাম রাহুল রাম(২৪)। রবিবার রাত পৌনে নটা নাগাদ চিত্তরঞ্জন রেল শহরের হাসপাতাল কলোনি মোড়ের কাছে ওই ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। তার বাড়ি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মিহিজাম এলাকার আম্বেদকার নগরে। দুষ্কৃতীরা তাকে ধাওয়া করতে করতে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে কপালে গুলি করে চম্পট দেয়।
তাকে চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী হাসপাতালের সঙ্গে সঙ্গে আনা হলে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন। এই খুনের খবর চিত্তরঞ্জন থানার ইন্সপেক্টর ইনচার্জ অতীন্দ্রনাথ দত্ত এবং আরপিএফ পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। তবে রাহুল রামকে কেন বা কারা গুলি করল তা পুলিশ জানাতে পারেনি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার বিশ্বজিৎ মাহাতো জানান পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অনুমান করা হচ্ছে দুষ্কৃতিরা ঝাড়খণ্ডের দিকে পালিয়েছে। জানা গেছে মৃত ব্যক্তি ঝাড়খণ্ডের জামতাড়া জেলার কংগ্রেসের যুব সভাপতি ছিলেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে কি কারণে খুন তা এই মুহূর্তে স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে খুনের পেছনে ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা রয়েছে এবং তারা ঝাড়খণ্ডের দিকেই পালিয়ে গিয়েছে।
যেহেতু ওই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা তাই সেখানকার পুলিশের সাহায্য নেয়া হচ্ছে ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনো কারণ নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে যেহেতু ওই ব্যক্তি জামতাড়ার বাসিন্দা তাই ঘটনার নেপথ্যে মাফিয়া যোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Post a Comment