সোমবার থেকেই রুটিন ইমুনাইজেশনে দেওয়া হবে ভ্যাকসিন - The News Lion

সোমবার থেকেই রুটিন ইমুনাইজেশনে দেওয়া হবে ভ্যাকসিন




দি নিউজ লায়ন ;  সোমবার থেকেই রুটিন ইমুনাইজেশনে দেওয়া হবে ভ্যাকসিন। ভ্যাক্সিন নিয়ে মানুষকে সচেতন করতে নামছে দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তর। প্রয়োজনে সাফাই কর্মচারী, এম্বুলেন্স চালকদের টিকাকরন নিয়ে বিভ্রান্ত থাকা স্বাস্থ্যকর্মীদের  সুরক্ষারস্বার্থে ব্যক্তিগতভাবে সচেতন করবে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। 


স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে সোমবার থেকে নিয়মমাফিক ইমুনাইজেশন প্রোগ্রামের মধ্য দিয়ে জেলায় টিকাকরন করা হবে। চারজন ক্যুইক রেসপন্স টিম থাকছে নিদির্ষ্ট ইমুনাইজেশনের দিনগুলিতে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার, শনিবার পর্যন্ত চারদিন দার্জিলিং জেলার আপাদত প্রথম দিনের নির্ধারিত পাঁচটি কেন্দ্রেই প্রতিরোধক ভ্যাকসিন দেওয়া হবে। 


টিকাকরনের প্রথম দিনে উত্তরবঙ্গে টিকাকরনে অংশ নিয়েছে ১৭,০৬৮জন। প্রথম দিনের টিকাকরনের আনুষ্ঠানিক সূচনার দিনে  ২,৪০০জনের নাম তালিকাবদ্ধ ছিল। তবে ৩০শতাংশ প্রাপক অংশ নেয়নি। যদিও দার্জিলিং জেলায় ৯৯%স্বাস্থ্যকর্মী প্রথম দিনের ভ্যাকসিন নিয়েছেন। দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য জানান 


আপাদত পাঁচদিন এই পাঁচ সেন্টারেই ভ্যাক্সিনেশন চলবে। পরবর্তীতে রাজ্যের নির্দেশিকা মোতাবেক শিলিগুড়ি মহকুমার অন্যান্য ব্লকে টিকাকরনের বিষয়ে ভাবা হবে। যারা বিভ্রান্ত রয়েছেন টিকা নিয়ে তাদের একান্ত ব্যক্তিগতভাবে সেশন করে প্রয়োজনে বোঝানো হবে। অন্যদিকে তিনি জানান ভ্যাকসিনেসনের জন্য দ্বিতীয় সারির নাম নথিভুক্তকরেন কাজ চলছে। কাজ প্রায় শেষ পর্যায়ে। জেলার পুলিশ, সেনাকর্মীদের নামের তালিকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। ২৫শে জানুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি করে তা পাঠানো হবে স্বাস্থ্য ভবনে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.