তিন থেকে চার দিন মৃত দেহ আগলে রাখলো দুই কুকুর - The News Lion

তিন থেকে চার দিন মৃত দেহ আগলে রাখলো দুই কুকুর




দি নিউজ লায়ন ; তিন চার দিন ধরে ঘরের মধ্যে মৃত দেহ আগলে রেখেছিল দুই কুকুর বাড়িতে কেউ ছিলেন না ।স্বামী কাজের সূত্রে বাগদা জি আর পি তে কর্মরত ছিলেন শীতকাল তার মধ্যে আজ সকালে পচা দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা রাস্তার ধারে জানলা দিয়ে দেখেন ওই মহিলার পচা গলা দেহ। এর পর রানাঘাট পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে। মধ্য বয়স্কা মহিলার পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় নদিয়ার রানাঘাটে। 


ঘটনাটি ঘটেছে, রানাঘাটের কামারপাড়া মোড়ে। মৃত গৃহবধূর নাম চন্দ্রা সরকার বয়েস ৪৫ তার স্বামী পেশায় পুলিশ কর্মী রাজকুমার সরকার। স্ত্রী চন্দ্রা সরকার মেয়ের বিয়ের পর থেকে বাড়িতে একাই থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে ওই মহিলার বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হওয়ার স্থানীয় মানুষজন রানাঘাট থানায় খবর দেন। পরে রানাঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভিতর থেকে চন্দ্রা দেবীর পচা গলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 


এই ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রানাঘাটে। এটা খুন না অন্য কিছু তা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট পুলিশ। মৃত গৃহবধূ র স্বামী রাজকুমার সরকার বলেন বাড়িতে কেউ থাকতো না দুটি কুকুর থাকতো আমি কর্মসূত্রে বাগদা জিআরপিতে কর্মরত। ৪টা জানুয়ারি আমি বাড়ি থেকে বেরিয়ে যাই।  ফোনে খবর নিতাম বুধবার চিকিৎসক বাড়িতে এসে ডেকে সারা না পেয়ে চলে গিয়েছিলাম আজ শুনি তার পচা গলা দেহ উদ্ধার হয়েছে তাই শুনে এসেছি।ঘরে দুটি কুকুর ছিল তারাই মৃত দেহ পাহারা দিয়েছে না খেয়ে দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.