গভীর রাতে বোমাবাজি করে স্কুলে লুটপাট
দি নিউজ লায়ন ; বুধবার গভীর রাতে বড়সড় চুরির ঘটনা ঘটলো এক হাইস্কুলে। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী থানার ফুলমালঞ্চ ঋতু ভকত উচ্চমাধ্যমিক হাইস্কুলে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বেশ কয়েক জন দুষ্কৃতী ফুলমালঞ্চ ঋতু ভকত হাইস্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ঘরের দরজার তালা ভেঙে স্কুলে ঢুকে স্কুলের সমস্ত আলমারী ভেঙে তচনছ করে সমস্ত নথীপত্র। প্রায় ২ লক্ষ টাকা এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।পরের দিন বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ বাহিনী।এদিকে স্কুল কর্তৃপক্ষের দাবী গত কয়েকদিন ধরে স্কুলের ছাত্র ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া চলছিল।
সেই সংক্রান্ত টাকা পয়সা স্কুল ঘরের আলমারীতে ছিল। প্রায় দুলক্ষ টাকা এবং বেশ কিছু প্রয়োজনীয় নথীপত্র নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা।এ বিষয়ে স্কুল কতৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে।এ বিষয়ে স্কুলের অস্থায়ী নাইট গার্ড শিবু দাস জানান গত কাল রাতে স্কুল চত্তর এলাকায় বেশ কয়েকটা বোমা পড়ে প্রচন্ড আওয়াজ হয়।বাড়িতে ঘুমিয়ে ছিলাম।গভীর রাতে বোমার আওয়াজ শুনে স্কুলে গিয়ে ঘুরে আসি।তেমন কিছু দেখতে পাওয়া যায়নি।
আবার ভোর তিনটে নাগাদ স্কুলে যাই।দেখতে পাই স্কুলের দরজায় তালা গুলি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।আলমারী ও ভাঙা অবস্থায় এবং আলমারীর সমস্ত নথীপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।সঙ্গে সঙ্গে স্কুলের এক শিক্ষক কে ফোন করে ঘটনার কথা জানায়।
এদিকে পুলিশ অস্থায়ী নাইট গার্ড শিবু দাস কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।পুলিশ জানান একটি হাইস্কুলে চুরি যাওয়ার ঘটনার অভিযোগ দায়ের হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Post a Comment