বুড়ো আঙুলে চিড়, ডিসলোকেশান সিরিজ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা জাড্ডুকে নিয়ে
নিজস্ব প্রতিবেদন ; অত্যন্ত খারাপ খবর ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্যে। সিডনি টেস্টে শুধু নয় গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। সিডনিতে তৃতীয় টেস্টের তৃতীয় দিন চলাকালীন ভারতীয় শিব র একেবারে চোট আঘাতে জর্জরিত হয়ে যায়।
চোট পান ভারতের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার ঋষভ পন্থ এবং জাদেজা। দুজনকেই প্রথম ইনিংস শেষের পরপরেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে এক্স-রে করার উদ্দেশ্যে। পন্থের ক্ষেত্রে ভারতের জন্য আসে সুসংবাদ। তার ফোর আর্মে এক্স-রে তে কোন চিড় ধরতে দেখা যায়নি। তিনি চতুর্থ ইনিংসে ভারতের দরকার পড়লে ব্যাট পর্যন্ত করতে পারবেন।
কিন্তু জাদেজার ক্ষেত্রে ব্যাপারটা মোটেও সুখকর হল না। স্টার্কের একটি বাউন্সারকে নামাতে গিয়ে তার বাম হাতের বুড়ো আঙুলে চোট লাগে। এক্স-রে তে ডিসলোকেশান স্পষৃট। অর্থাৎ হাতের হাড় সরে গিয়েছে। চির ও দেখা গেছে। আপাতত প্রচন্ড যন্ত্রনার মধ্যে আছেন তিনি। তাকে পেনকিলার ইনজেকশন ও দেওয়া হয়েছে। সিরিজে জাদেজার খেলা আপাতত অনিশ্চয়তার মুখে।

Post a Comment