নবাব নগরীতে মধুচক্র চালাবার দায়ে গ্রেপ্তার ৫ - The News Lion

নবাব নগরীতে মধুচক্র চালাবার দায়ে গ্রেপ্তার ৫




দি নিউজ লায়ন ;  নবাব নগরী লালবাগ শহরের  মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একাধিক হোটেলে অভিযান চালিয়ে মধুচক্রের কারবার চালানোর জন্য পড়শী জেলার শান্তিপুর সহ একাধিক স্থানের ৫ জন মহিলাকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদ থানার পুলিশ। 


এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও এই চক্র চালানোর দায়ে হোটেলের মালিক ও ম্যানেজার উভয়ই পলাতক। তাদের খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃত ৫ মহিলাকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬ ফেব্রুয়ারি পর্যন্ত  জেল হেফাজতের নির্দেশ দেন। মুর্শিদাবাদ থানার পুলিস অফিসার বলেন, স্টেশন সংলগ্ন বেশ কয়েকটি হোটেলে মধুচক্র চলছে।


 স্থানীয় সোর্স মারফত খবর পেয়ে এদিন  বেশ কয়েকটি হোটেলে অভিযান চালানো হয়। একটি হোটেল থেকে পাঁচজন মহিলাকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার বাসিন্দা। তারা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.