বেহুলা নদী সংস্কারের বাধাদানের অভিযোগ - The News Lion

বেহুলা নদী সংস্কারের বাধাদানের অভিযোগ




দি নিউজ লায়ন ;  পুরাতন মালদায় বেহুলা নদীর সংস্কারের কাজ নিয়ে বাধা সৃষ্টি করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যার ফলে নদীর খনন এবং শ্রমিকদের কাজের চরম সমস্যা হচ্ছে। আর এমনই অভিযোগ তুলেছে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ। শুক্রবার সকালে  বেহুলা নদী সংস্কারের কাজ ফের আরও একবার তদারকি করেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির কর্তারা। 


১০০ দিন কাজ প্রকল্পের মাধ্যমে প্রচুর শ্রমিক বেহুলা নদী সংস্কারের কাজ নিযুক্ত হয়েছেন। কিভাবে সেই নদীর মাটি খনন এবং নোংরা , আবর্জনা,  কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে তার তদারকি করেন পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি , সহ সভাপতি হারেজ আলী, মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান সুরাইয়া বিবি সহ অন্যান্যরা। সুষ্ঠুভাবে নদী সংস্কারের কাজ পরিচালনার ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের সমস্ত রকম সহযোগিতা নেওয়ার কথাও পঞ্চায়েত ও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।


 এদিন পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকায় বেহুলা নদী সংস্কারের কাজ খতিয়ে দেখেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কর্তৃপক্ষ। পুরুষ ও মহিলা কর্মীদের ১০০ দিনের কাজ প্রকল্পের মাধ্যমে এই নদী সংস্কারের কাজে নিযুক্ত করা হয়েছে বলেও পঞ্চায়েত সমিতির তরফ থেকে জানানো হয়। কচুরিপানা পরিষ্কার এবং মাটি খনন করে নদীর জল সুষ্ঠুভাবে প্রবাহিত করার যে পরিকল্পনা পঞ্চায়েত ও প্রশাসন নিয়েছে তারই তদারকি করা হয় এদিন।


 পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হারেজ আলী বলেন, কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী বেহুলা নদী সংস্কারের কাজে বাধা সৃষ্টি করছে। এখান থেকে সামান্য দূরে রয়েছে নারায়ণপুর শিল্পাঞ্চল এলাকা। ওই শিল্পাঞ্চলের কিছু কিছু কারখানার নোংরা আবর্জনার দূষণ এই নদীতে এসে মিশছে। সেই সব ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। 


আর এজন্যই এখন কিছু দুষ্কৃতীদের মদতে নদী সংস্কারের কাজে বাধার সৃষ্টি করা হচ্ছে।  এমনকি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ও বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। কিন্তু সরকারের উদ্যোগে পুরাতন মালদার বেহুলা নদী সংস্কারের কাজ শুরু হয়েছে এবং এই নদীর জল সুষ্ঠুভাবে প্রবাহিত হওয়ার জন্য সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছে। 


পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি জানিয়েছেন, প্রায় এক মাস হতে চললো এই ব্লকের অবস্থিত বেহুলা নদী সংস্কারের কাজ প্রশাসনের উদ্যোগে নিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই নদী সংস্কারের দাবি দীর্ঘদিনের ছিল। তাই ১০০ দিন কাজ প্রকল্পের মাধ্যমে নদী সংস্কার করা হচ্ছে। কাজের পরিস্থিতি কিভাবে চলছে তা এদিন খতিয়ে দেখা হয়েছে। 


তবে কিছু দুষ্কৃতী এবং একাংশ মানুষ নিজেদের ফায়দা নেওয়ার জন্য নদী সংস্কার কাজে বাধা সৃষ্টি করছে। এব্যাপারে আমরা পুলিশ , প্রশাসনের সহযোগিতায় চেয়েছি। কোনরকম ভাবেই নদী সংস্কার কাজ আটকে থাকবে না। খুব শীঘ্রই বেহুলা নদী সংস্কারের কাজ সম্পন্ন করে ফেলা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.