বাংলাদেশ কবে ভ্যাকসিন পাবে তা এখনও নিশ্চিত নয়: বিক্রম দোরাইস্বামী - The News Lion

বাংলাদেশ কবে ভ্যাকসিন পাবে তা এখনও নিশ্চিত নয়: বিক্রম দোরাইস্বামী




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে ভ্যাকসিন আসবে, তবে কবে আর কী পরিমাণে আসবে তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।  আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তিনি।  


ভারতীয় হাই কমিশনার আরও জানান, ভ্যাকসিন বাংলাদেশে আসতে কোনও বাধা নেই, কোনও নিষেধাজ্ঞা নেই। যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান এবং সরকার এই প্রক্রিয়ার সাথে জড়িত তাই ভ্যাকসিন আসতে কিছুটা সময় লাগতে পারে।  তিনি আরও জানান, ভ্যাকসিন খুবই সেন্সিটিভ, এটি অন্য পণ্যের মতো নয়। তবে, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভ্যাকসিন পাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.