মুর্শিদাবাদে পিকনিক করতে এসে প্রাণ গেল ৪ জনের - The News Lion

মুর্শিদাবাদে পিকনিক করতে এসে প্রাণ গেল ৪ জনের




দি নিউজ লায়ন ; মুর্শিদাবাদের লালবাগ শহরে পিকনিক করতে আসার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সঙ্গে নিয়ন্ত্রনহীন বেপরোয়া লরির সংঘর্ষে প্রাণ গেল মঙ্গলবার এক মহিলা ও কিশোরসহ ৪ জনের। ঘটনায় গুরুতর জখম হলেন প্রায় ১০জন। এই ঘটনায় রেজিনগরের দাতপুর এলাকায়  ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পড়শী জেলা নদীয়া থেকে পিকনিক করতে মুর্শিদাবাদে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম, সূর্য মালাকার, সোমা দাস মালাকার, শিল্পী মণ্ডল, ইলা সরকার।


 মৃতেরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা যায়।গুরুতর জখম অবস্থায় ১০জনের চিকিৎসা শুরুু হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, এদিন মঙ্গলবার  পিকনিক করতে পিকঅ্যাপ ভ্যানে নদীয়া থেকে লালবাগে আসছিলেন ১৫-১৬ জনের একটি দল। প্রয়োজনে রেজিনগর ও বেলডাঙা থানার মাঝে গাড়ি থামিয়ে কয়েকজন নামেন। সেই সময়ই আচমকা উলটো দিক থেকে আসা বেপরোয়া একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয় পিকআপ ভ্যানটিতে।


 ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। বিকট আওয়াজ ও যাত্রীদের কান্না শুনে স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধার কাজের জন্য। পরবর্তীতে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ও স্থানীয়রা তড়িঘড়ি আহত ১০ জনকে উদ্ধার করে নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই ডাক্তাররা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। আবার কয়েকজনকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা নাকি ট্রাকটিতে যান্ত্রিক কোনও ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।


 দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই কান্নায় ভেঙে পড়েছে নিহতদের পরিবার। পিকনিকের আনন্দ এভাবে বিষাদে পরিণত হবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেন,"আমরা সকলে বসে চা খাচ্ছিলাম একটি দোকানে, তখনই প্রচন্ড আওয়াজ শোনা যায়, তারপরই ছুটে যেতে চোখের সামনে এইরকম বীভৎস কান্ড দেখে আমরা সকলেই হারিয়ে যায়। ওই পাথর বোঝাই লরি চালক এর গাফিলতির জন্য এই কান্ড ঘটলো"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.