তপনে খুন তৃণমূল কর্মী
দি নিউজ লায়ন ; তপনে খাঁড়ি থেকে তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পরিবারের তরফে তপন থানায় একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে রাজনৈতিক খুন বলে দাবি করেছে তৃণমূল। ঘটনার নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনাটি ঘটেছে তপন দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গুরাইল গ্রাম পঞ্চায়েতের নবাব নগর কুপাদহ এলাকায়।
পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মিলন বিশ্বাস(২৪)। বাড়ি তপনের গুরাইল গ্রাম পঞ্চায়েতের নবাব নগর এলাকায়। পেশায় সে মাছ ব্যবসায়ী ছিলেন। সে প্রতিদিন সকালে গঙ্গারামপুরের আড়ত থেকে মাছ কিনে এনে নবাব নগর বাজারে মাছ বিক্রি করতেন। সোমবার ভোরবেলা মাছ কিনতে বেরিয়েছিলেন। তারপর বেলা হয়ে গেলেও কোন খোঁজ পাওয়া যায়নি। পরে বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে গঙ্গারামপুর যাওয়ার পথে তপনের মনোহলি এলাকায় রাস্তা থেকে কিছুটা দূরে একটি খাঁড়ি থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়।
ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে পরিবারের লোকেরা গিয়ে দেহ সনাক্ত করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি তৃণমূল যুব'র কর্মী ছিলেন। তার বাবা অরুন বিশ্বাস ওই গ্রামপঞ্চায়েতের তৃণমূলের কনভেনর ছিলেন। মৃত ওই ব্যক্তির গলায় একটি সোনার মালা ছিল এবং মাছ কেনার প্রায় ১৫ হাজার টাকা ছিল। সেগুলি মিলছে না বলে দাবি পরিবারের। ঘটনায় এদিন একটি পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
তৃণমূলের জেলা কো অর্ডিনেটর সুভাষ চাকী বলেন, আমাদের ধারনা যেহেতু ওই ব্যক্তি ও তার বাবা সক্রিয় ভাবে তৃণমূলের সাথে যুক্ত ছিল। তাই রাজনৈতিক ষড়যন্ত্রেই নিশিংষভাবে ভাবে খুন করা হয়েছে। সারা বাংলাজুড়ে একটি রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
গ্রামবাংলায় যে সমস্ত যুবকরা আমাদের দলের দিকে ঝুঁকেছে তাদের পরিকল্পনা মাফিক শেষ করে দেওয়ার জন্য এই খুন করা হয়েছে। তপন থানার ওসি সৎকার সাংবো বলেন, সকালে একটি দেহ উদ্ধার হয়েছে। মৃতের পরিবারের তরফে একটি খুনের অভিযোগ দায়ের করেছে। আমরা পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছি।

Post a Comment