১২৫ ফুটের নেতাজির প্রতিকৃতি তৈরি করা হল দুর্গানগরে - The News Lion

১২৫ ফুটের নেতাজির প্রতিকৃতি তৈরি করা হল দুর্গানগরে




দি নিউজ লায়ন ; নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে দুর্গানগরে নবারুণ সংঘের উদ্যোগে নেতাজীর ১২৫ ফুটের প্রতিকৃতি তৈরি করা হল। বিভিন্ন রঙের প্রায় ১০ লক্ষ গাঁদা ফুল দিয়ে এই প্রতিকৃতি তৈরি করা হয়েছে স্পোর্টিং ক্লাবের মাঠে।


 এদিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী। নেতাজির জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখার জন্য গত কাল রাত থেকে ফুল দিয়ে প্রতিকৃতি তৈরির কাজ শুরু হয়। রাত জেগে উদ্যোক্তারা ১২৫ ফুটের নেতাজির আবক্ষ প্রতিকৃতি তৈরি করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.