মান অভিমান ভুলে হাওড়ায় তৃণমূলকে বাঁচাতে হবে, বললেন প্রসূন - The News Lion

মান অভিমান ভুলে হাওড়ায় তৃণমূলকে বাঁচাতে হবে, বললেন প্রসূন




দি নিউজ লায়ন ;  কে কি করল না দেখে নিজের দলটাকে তো বাঁচাতে হবে। গত ৬ মাস ধরে দেখছি হাওড়ায় দলে কেমন যেন একটা ব্রেক হয়ে গেছে। আমারও এটা নিয়ে খুব মন খারাপ। পরিবারে থাকতে গেলে একটু আধটু মান অভিমান হতেই পারে। হঠাৎ দেখলাম হাওড়ায় দলে পরিবর্তন করা হল। তাতে ক্ষতি নেই। কিন্তু কাজ তো করতে হবে।


 বাইচুং ভুটিয়া দলের ক্যাপ্টেন হলে তাকেও তো মানতে হবে। কেন এখনো হাওড়ায় দলের কমিটি হলোনা আমি জানিনা। আমি খেলোয়াড় জীবনে দলগত খেলা খেলেছিলাম। দিদিকে অনুরোধ করব জানুয়ারির শেষে সবাইকে একসঙ্গে নিয়ে আলোচনায় বসব। হাওড়ায় বললেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.