ঝাড়গ্রাম জেলায় প্রথম করোনা ভ্যাকসিন নিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক
দি নিউজ লায়ন ; সারা দেশের সাথে শনিবার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলাতে ও করোনা প্রতিশোধক ভ্যাকসিন অর্থাৎ টিকা দেওয়ার কাজ শুরু হলো। ঝাড়গ্রাম জেলার চারটি কেন্দ্রে শনিবার আনুষ্ঠানিকভাবে টিকা দেওয়ার কাজ শুরু হয়। সেই কেন্দ্রগুলি হলো ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুল, ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয় এর মিটিং হল, জামবনি ব্লকের চিল্কিগড় গ্রামীণ হাসপাতাল এর মিটিং হল ও গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতাল এর মিটিং হল।
শনিবার ঝাড়গ্রাম জেলার ওই চারটি কেন্দ্রে টিকা দেওয়ার কাজ করেন প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্য কর্মীরা। প্রতিটি কেন্দ্রে ১০০ জন কে শনিবার করোনার প্রতিষেধক দেওয়া হবে।মূলত প্রথম শ্রেণীর করোনা যোদ্ধাদের শনিবার থেকে করোনার প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়েছে। শনিবার ঝাড়গ্রাম জেলার মধ্যে প্রথম করোনার প্রতিষেধক হিসেবে টিকা নেন ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার প্রকাশ মৃধা।
তিনি টিকা নেওয়ার পর জানান তার কোন অসুবিধা হয়নি। আমি টিকা নেওয়ার পর সুস্থ রয়েছি ।যারা করোনার প্রতিষেধক ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন তিনি তাদের সকল কে ভয় না করে টিকা নেওয়ার জন্য জানান। টিকা নিলে কোন অসুবিধা হবে না কেউ ভয় করবেন না।তাই নিরাপত্তার ঘেরাটোপে স্বাস্থ্য দফতরের সমস্ত নিয়ম মেনেই শনিবার থেকেই ঝাড়গ্রাম জেলায় শুরু হলো বহু প্রতীক্ষিত করোনার প্রতিষেধক ভ্যাকসিন অর্থাৎ টিকা দেওয়ার কাজ।

Post a Comment