শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অজিত মাইতি - The News Lion

শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অজিত মাইতি




দি নিউজ লায়ন ; কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের এলাহিগঞ্জ এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।ওই  প্রতিবাদ মিছিলে ও সভায় নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি, চেয়ারম্যান এলাকার বিধায়ক দিনেন রায়,তৃনমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি মুকুল সামন্ত সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। 


ওই সভায় তৃণমূলেরপশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি তার ভাষণে বলেন যখন দিল্লিতে কৃষকরা আন্দোলন করছে তখন বাংলায় এসে বিজেপি নেতারা কৃষকদের বাড়িতে খেয়ে কৃষক দরদী সাজার চেষ্টা করছে। সারাদেশের মানুষ বিজেপির আসল চরিত্র ধরে ফেলেছে। তাই যত কৃষকদের বাড়িতে খাওয়া দাওয়া করলেও  তাতে কোন লাভ হবে না। কৃষকরা যে বঞ্চিত তা দেশের সর্বোচ্চ আদালত ও বুঝতে পেরেছে। 


তাই কৃষি বিল নিয়ে পিছু হটতে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার। তিনি বলেন এই কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে। কারণ কৃষকদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস, আগামী দিনেও থাকবে। কৃষক বিরোধী বিজেপিকে তিনি বাংলা ছাড়া করার আহ্বান জানান। সেই সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী কে নাম না করে তিনি তীব্র ভাষায় কটাক্ষ করেন।


 তিনি বলেন এতদিন  দলে থেকে দলের দুধ সর খেয়ে বড় হয়ে দল ছেড়ে বিজেপি দলে যোগদান করে এখন দলের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন।  গেরুয়া ঝান্ডা ধরে বিজেপিতে যোগদান করে উনি এখন মহান হয়ে গিয়েছেন।   উনার মত আর কেউ নাকি বাংলায় নেই। আসলে উনার আসল চরিত্র গোটা বাংলার মানুষ শুধু নয় সারা দেশের মানুষ এখন ধরে ফেলেছেন। নিজেকে বাঁচাতে জেলে যাওয়া আটকাতে উনি বিজেপিতে যোগদান করেছেন। 


আজকে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছেন। তৃণমূল নাকি চুরি করে।উনি দলের মন্ত্রী পদে থেকে সবকিছুই করেছেন, তাহলে  ২০ বছর ধরে উনি কত টাকা চুরি করেছেন তার হিসাব উনাকে জনগণকে দিতে হবে। জনগণ সেদিকেই তাকিয়ে রয়েছে। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন শুভেন্দু অধিকারী যা আগামী দিনে প্রমাণ হবে এবং উনি বলেছেন দেখা হবে, সত্যিই দেখা হবে বিধানসভা নির্বাচনের পর যখন তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল করবে তখন দেখা হবে। 


তার আগে কোনো কথা বলা হবে না, কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলার ১৫  টি  বিধানসভা আসনে জয়লাভ করবে। পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে ।তাই  কে গেল আর কে এলো তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোন যায় আসে না।তবে বাংলার মানুষ বেইমান দের বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.