পদ্মশ্রী সন্মান পেলেন নদিয়ার ফুলিয়ার বীরেন বসাক
দি নিউজ লায়ন ; জামদানি শাড়ির ওপর বিভিন্ন রকম শৈল্পিক কর্মের জন্য পদ্মশ্রী সম্মান পেলেন নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার এক তাঁতশিল্পী।ফুলিয়ার বসাক পাড়ার বাসিন্দা বীরেন কুমার বসাক সোমবার রাতে জানতে পেরে স্বাভাবিকভাবে খুশি। এর আগে তিনি রাষ্ট্রপতি পুরস্কার থেকে শুরু করে, গিনেজ বুক অফ ওয়ার্ল্ড সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। শিল্প ও শিল্পীদের তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। ফুলিয়ার তাঁতের বিশ্বায়নে তাঁর অবদানের স্বীকৃতি পেলেন।
তাঁত শিল্পী বীরেন বসাক জানান,বর্তমানে ফুলিয়ার ২ হাজার মহিলা তাঁতশিল্পী এবং ৩ হাজার পুরুষ তাঁতশিল্পী রুটি রুজির সন্ধান করে নিয়েছেন। ৪৮ বছর জামদানি নিয়ে কাজ করছেন। খাদি, মটকা, তসর,সিল্ক, মসলিন সহ একাধিক কাপড়ের ওপর বিভিন্ন রকম ডিজাইন তুলে নজর কেড়েছেন।
আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত শাড়ি তুলে দেবেন বাংলাদেশ গিয়ে।১৫ বছর বয়স থেকে তাঁত বোনার কাজ শুরু করেন টানা সাত বছর। তারপর বাড়ি বাড়ি ফেরি করে শাড়ি বিক্রি করেন। বর্তমান ৭০ বছর বয়সী বীরেন কুমার বসাক পদ্মশ্রী সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি।

Post a Comment