প্রণয়ে বাধা, বিষ খেয়ে আত্মঘাতী প্রেমিক যুগল - The News Lion

প্রণয়ে বাধা, বিষ খেয়ে আত্মঘাতী প্রেমিক যুগল




দি নিউজ লায়ন ;   প্রণয়ের সম্পর্কে বাধা পরিবার। বিষ খেয়ে আত্মঘাতী হল প্রেমিক যুগল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার কিয়ালী গ্রামে। বিষপানে গুরুতর অসুস্থ এই প্রেমিক যুগলকে উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎস্যার জন্যে  নিয়ে আসে পরিবারের লোকেরা। সেখানেই দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত প্রেমিকা পিউ পাহাড়ি (২০) ও প্রেমিক মুক্তিপদ সাউ (২৪)। দুজনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার কিয়ালী গ্রামে।


জানা গিয়েছে, দুজনই একই গ্রামের একে অপরের পরিচিত ছিল। সেই সুবাদে গ্রামের মুক্তিপদ'র সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে পিউ পাহাড়ি। এরপর পিউকে তার বাড়ির লোকেরা মামার বাড়িতে পড়াশোনা জন্য রেখে দিয়ে আসে। কিন্তু তাতেও প্রেম  থেমে থাকেনি, লুকিয়ে তারা প্রেম সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। এই সম্পর্ক নিয়ে তীব্র আপত্তি জানায় পিউ পরিবারের সদস্যরা। কোন মতেই দুজনের সম্পর্ক মেনে নিতে পারেনি প্রেমিকার পরিবারের সদস্যরা। 


পিউকে অন্যত্র বিয়ে করার জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যরা। সেই মতন আগামী ১৯ জানুয়ারী পিউয়ের বিয়ে ঠিক করেন তার পরিবারের সদস্যরা।  তারপরেই আত্মহত‍্যার সিদ্ধান্ত  নেয় দুজন। রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক যুগল। তড়িঘড়ি করে দুই জনকে উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই দুজনের মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.