জঙ্গলমহল জুড়ে মকর পরবের প্রস্তুতি চলছে
দি নিউজ লায়ন ; জঙ্গলমহল জুড়ে মকর পরবের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। জঙ্গলমহলের সবথেকে বড় উৎসব হলো মকর পরব উৎসব।সারা বছর জঙ্গলমহলের মানুষ মকর পরবের দিকে তাকিয়ে থাকে। মকর পরব এর আগের দিন বাড়িতে বাড়িতে টুসু পূজা হয়। টুসু গান করে সারারাত টুসু ঠাকুর কে জাগিয়ে রাখা হয়। যাকে টুসু জাগরণ বলা হয়।
এরপর মকর সংক্রান্তির দিন সকালে গান করতে করতে টুসু ঠাকুর কে নদীতে কিংবা জলাশয়ে বিসর্জন দিয়ে স্নান করে নতুন জামা কাপড় পরে মকর পরবে মেতে ওঠেন জঙ্গলমহলের বাসিন্দারা। তাই বুধবার টুসু ঠাকুর কেনার জন্য গ্রামের মানুষেরা হাজির হয়েছেন ঝাড়গাম বাজারে। তবে করোনা পরিস্থিতির জন্য এবছর টুসু বিক্রি কম বলে টুসু ঠাকুর বিক্রেতারা জানান। অন্যান্য বছরের মতো এ বছরও টুসু ঠাকুর কেনার জন্য মানুষের ভিড় কম।
যার ফলে হতাশ হয়ে পড়েছেন টুসু ঠাকুর বিক্রেতারা। সেইসঙ্গে জঙ্গলমহলে উপলক্ষে মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভিন্ন গ্রামে। তাই গ্রামে গ্রামে মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার থেকে জঙ্গলমহল জুড়ে শুরু হয়ে গিয়েছে মকর পরবএর অনুষ্ঠান। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় মকর পরব উপলক্ষে মেলার আয়োজন করা হয়। মেলাতেও বহু মানুষ সামিল হন।
তাই বুধবার থেকে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জঙ্গল মহল জুড়ে শুরু হয়েছে মকর পরব এর প্রস্তুতি। এছাড়াও জঙ্গলমহল এলাকার বিভিন্ন গ্রামে মকর পরব উপলক্ষে টুসু গান,ঝুমুর গান,পাতা নাচ,আদিবাসী নাচ ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে বুধবার থেকে বাড়িতে বাড়িতে বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠে পুলি তেরির কাজ শুরু করে দিয়েছেন বাড়ির মায়েরা।

Post a Comment