বেহাল যাত্রী প্রতিক্ষালয়, সংস্কারের নির্দেশ - The News Lion

বেহাল যাত্রী প্রতিক্ষালয়, সংস্কারের নির্দেশ




দি নিউজ লায়ন ;  রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে উলুবেড়িয়া ২ নং ব্লকের একাধিক যাত্রী প্রতীক্ষালয়। ধুলোর আস্তরণে ঢাকা পড়া ছাড়াও পান ও গুটখার পিকে যাত্রী প্রতীক্ষালয় ভর্তি থাকায় মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। যার কারণে অধিকাংশ যাত্রী প্রতীক্ষালয় ফাঁকাই পড়ে থাকছে। যদিও উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতি সূত্রে খবর যাত্রী প্রতীক্ষালয় গুলির নির্দেশ দেয়া হয়েছে।


নিত্য প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষের সুবিধার্থে উলুবেড়িয়া ২ নং ব্লকের বেশ কয়েকটি জায়গায় রাস্তার পাশে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরে আর্থিক সহায়তায় যাত্রী প্রতীক্ষালয় তৈরি করে উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতি।সমিতি সূত্রে খবর প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে লকেট বিভিন্ন জায়গায় প্রায় ২৫ টি যাত্রী প্রতীক্ষালয় তৈরি হয়। 


এদিকে যাত্রী প্রতীক্ষালয় তৈরি হলেও সেগুলি সেভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় কয়েকদিন পর থেকেই সেগুলো মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ফলে মানুষ কে যানবহন ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। সাধারণ মানুষের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হলেও সেগুলি রক্ষণাবেক্ষণে উদ্যোগ না নেওয়ায় এই পরিস্থিতি।


বেহাল যাত্রী প্রতীক্ষালয়ের কথা স্বীকার করে নিয়েছেন উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস। জানান ইতিমধ্যে যাত্রী প্রতীক্ষালয়গুলি সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.