পালঙ্ক নিয়ে উধাও চোর
দি নিউজ লায়ন ; বাড়িতে চোর ডাকাত পড়লে গয়না টাকা খোয়া যাওয়ার ঘটনা শোনা যায় এমনকি মোবাইল ঘড়ি চোর চুরি করে নিয়ে গিয়েছে এমনও শোনা যায় কিন্তু তা বলে আস্ত একটা পালঙ্ক চুরি ! এমনি আজব চুরির ঘটনা ঘটলো হুগলীর চুঁচুড়ায়। বাদ পড়েনি শিমুলতুলোর গদিও। আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দা গৌরী ঘোষের বাড়িতে ভাড়া থাকেন পেশায় রেলকর্মী অলোককুমার যাদব।
২৩ ডিসেম্বর থেকে কলকাতায় রয়েছেন গৌরী। বছরের শেষ দিনে রাতে ডিউটিতে যান অলোক। শনিবার বিকেলে বাড়ি ফিরে অলোক দেখেন সদর দরজায় তালা নেই। ঘরের ভিতরে ঢুকে দেখেন আলমারি খোলা। আলমারির ভিতর নগদ প্রায় ৫০হাজার টাকা-সহ প্রায় আড়াই লাখ টাকার সোনার গয়না নেই। বুঝতে পারেন বাড়িতে চোর ঢুকেছে এবং সর্বস্ব নিয়ে গিয়েছে কিন্তু চমকে তখনও বাকি ছিল বেডরুমে ঢুকে দেখেন ঘরের বিছানা-সহ গোটা খাটটিই উধাও!
ঘটনার তদন্তে নামে পুলিশ। এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ গৌরী ঘোষ এবং অলোককুমার দুজনের পরিবারই তাদের সমর্থক মাসখানেক আগে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তাই প্রতিশোধ নিতে এই কাণ্ড ঘটিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল প্রধান বিদ্যুৎ বিশ্বাস বলেন, কিছুদিন আগেই অলোক তৃণমূলে যোগদান করেছেন। তাই এই চুরির পিছনে বিজেপি জড়িত।
যদিও প্রত্যাশিতভাবেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। চুরি যেই করুক বা করাক বাড়ি থেকে শোনা গয়নার সঙ্গে আস্ত খাট-বিছানা উধাও হয়ে যাওয়ায় তাজ্জব স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা তদন্ত চলছে যেভাবে খাট-বিছানা নিয়ে যাওয়া হয়েছে তাতে বাড়ির কেউ বা এলাকার একাধিক বাসিন্দা ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা চোর ধরা পড়বে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

Post a Comment