নারায়ণগড় এর গোবিন্দপুর এলাকায় তৃণমূলের পার্টি অফিসে হামলা - The News Lion

নারায়ণগড় এর গোবিন্দপুর এলাকায় তৃণমূলের পার্টি অফিসে হামলা




দি নিউজ লায়ন ; শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কুনারপুর এলাকায় বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষের সভা ছিল। ওই সভা শেষ করে পিকআপ ভ্যানে করে বিজেপি কর্মীরা বাড়ি ফেরার পথে নারায়ণগড় ব্লকের মকরামপুর  লাগোয়া গোবিন্দপুর এলাকায় রাস্তার ধারে থাকা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। সেই সময় ওই কার্যালয়ে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফোন করে বিষয়টি নারায়ণগড় থানার পুলিশকে জানায়।


খবর পেয়ে ঘটনাস্থলে যায় নারানগড় থানার পুলিশ ।পুলিশ ঘাটনা স্থলে গিয়ে বিজেপি কর্মীদের ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।সেইসময় বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে বলে অভিযোগ। যার ফলে নারায়ণগড় থানার সাব ইন্সপেক্টর  গৌতম তলাপাত্র নামে  এক পুলিশ অফিসারের মাথায় ইটের আঘাত লাগে। 


তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।ওই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশকর্মীরা সংযত থাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি ।প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শুক্রবার সন্ধ্যা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা ও পুলিশ কর্মীকে মারধর করার ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ। 


ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তৃণমূল কংগ্রেসের নারায়নগড় ব্লক সভাপতি মিহির চন্দ বলেন দিলীপ ঘোষের সভা শেষ করে ফেরার পথে বিজেপি কর্মীরা গোবিন্দপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা চালিয়েছে। দলীয় কার্যালয়ের থাকা সমস্ত ব্যানার ছিঁড়ে  ফেলে দিয়েছে।সেই সঙ্গে দলীয় কার্যালয়ে থাকা দলীয় কর্মীদের বিজেপি কর্মীরা প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ ঠিক সময়ে পৌঁছে যায় যার ফলে দলীয় কর্মীরা প্রাণে বেঁচে যায়। 


কিন্তু পুলিশের ওপর বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা করেন ।সেই সঙ্গে রবিবার গোবিন্দপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। তবে তৃনমূলের আনা অভিযোগ স্থানীয় বিজেপি নেতারা অস্বীকার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.