২০২১ নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যতবানী করে গিয়েছেন নস্ত্রাদামুস, কী সেই ভবিষ্যতবানী?
দি নিউজ লায়ন ; আসন্ন ২০২১ সাল নিয়ে ষোড়শ শতকের ফরাসি দার্শনিক নস্ত্রাদামুস নাকি ভয়ঙ্কর কথা শুনিয়ে গিয়েছেন। তাঁর কথা মতো ২০২১ সালে যুদ্ধ লাগবে, গ্রহাণু ধেয়ে আসবে পৃথিবীর দিকে, তার জেরে ঘটবে প্রাকৃতিক বিপর্যয়ও। নস্ত্রাদামুসকে নিয়ে চর্চার অন্ত নেই। কৌতূহলের অন্ত নেই। বিভিন্ন বিষয়ে তাঁর রেখে যাওয়া ভবিষ্যদ্বাণী নিয়ে প্রচুর চর্চা হয়। যা শুরু হয়ে গিয়েছে আসন্ন বছর নিয়েও। জানা গিয়েছে, ২০২১ নিয়ে করা তাঁর ভবিষ্যতবানী জেনে ক্রমশ ভীতসন্ত্রস্ত হচ্ছেন বিশ্ববাসী।
নস্ত্রাদামুস সাঙ্ঘাতিক সব কথাবার্তা বলে গিয়েছেন। তিনি বলেছেন, ২০২১ সালেই লেগে যাবে এক মহাযুদ্ধ। যা হবে এই গ্রহের তৃতীয় বিশ্বযুদ্ধ। পাশাপাশি, পৃথিবীর কক্ষপথে নাকি প্রবেশ করবে এক গ্রহাণু। প্রবেশের পরে গ্রহাণুটি মারাত্মক আকার ধারণ করবে। সেই গ্রহাণু পৃথিবীতে আঘাত করবে। সেই আঘাত ঘটাবে ভূমিকম্প এবং আরও নানা প্রাকৃতিক বিপর্যয়।
সব মিলিয়ে শুরু হওয়ার আগেই ২০২১ সাধারণ মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে। যদিও বিজ্ঞানীরা এই সমস্ত ভবিষ্যদ্বাণীগুলিকে তেমন গুরুত্ব দিতে চান না কখনই।

Post a Comment