সুন্দরবনের প্রজাতন্ত্র দিবসে ২১০ ফুট লম্বা তেরেঙ্গা পতাকা - The News Lion

সুন্দরবনের প্রজাতন্ত্র দিবসে ২১০ ফুট লম্বা তেরেঙ্গা পতাকা




দি নিউজ লায়ন্ন ; মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা  বাসন্তী বিধানসভা কেন্দ্রের ঝড়খালি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে পালন করলেন ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবস৷ উদযাপনের মধ্য দিয়ে দেশ-মাতাকে সম্মান জানালেন গ্রামবাসীরা।সুন্দরবনের মানুষের বুলবুল, আমফান ঘূর্ণিঝড়ে তান্ডবে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে গেলেও সুন্দরবনের  মানুষের মনে দেশপ্রেমের ঘাটতি বিন্দুমাত্র কমেনি।


এদিন  ২১০ ফুটের তেরঙ্গা পতাকা কাঁধে নিয়ে গ্রামের ১০০ জন গৃহবধ ৫ কিলো মিটার পথ অতিক্রম করেন।এদিন সুন্দরবনের  নফরগঞ্জ গ্রামের ছোটো দিন্দারঘেরী গ্রাম থেকে ২১০ ফুটের তেরঙ্গা পতাকা মাথায় নিয়ে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে  ঝড়খালি বিভিন্ন এলাকার সোদা মাটির নোনা জলের মেঠো মাটির পথ ধরে পরিক্রমা করে যথাযথ ভাবে প্রজাতন্ত্র দিবস পালন করলেন।


আর তেরঙ্গা পতাকা দেখতে রাস্তার দু'পাশে গ্রামের মানুষের ভিড় জমায়।পাশাপাশি ক্যানিং ডেভিড হাইস্কুল মাঠে অসামরিক  কুচকাওয়াজে ও গানস্যালুটের মাধ্যমে অভিবাদন গ্রহন করেন ক্যানিং মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা।বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ ভাবে পালিত হয় ভারতের প্রজাতন্ত্র দিবস।ভিড় জমায় কচিকাঁচা থেকে শুরু করে সাধারণ মানুষজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.