শান্তিপুর কালনা নৃসিংহপুর রোডে নিভলো আগুন - The News Lion

শান্তিপুর কালনা নৃসিংহপুর রোডে নিভলো আগুন




দি নিউজ লায়ন ;  আজ দুপুর বারোটা নাগাদ নদীয়া শান্তিপুর কালনা নৃসিংহপুর রোডে, পশু হাসপাতালের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত ময়লার ধ্বংসস্তূপে আগুন লেগে পুরো এলাকা বিষাক্ত কালো ধোঁয়ায় ধূমায়িত হতে দেখা যায়। এলাকার বেশ কিছু প্রবীণ নাগরিকের, শ্বাসকষ্টজনিত অসুবিধা দেখা যায় এই কারণে। ঘটনার বিবরণ দিয়ে এলাকাবাসী ফোন করে জানান শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রে।


 ঘটনাস্থলে একটি ইউনিট এসে দীর্ঘ পঁচিশ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অব্যবহার্য্য দ্রব্যাদি এবং ময়লা আবর্জনা ফেলার জন্য পৌরসভার দু একটি নির্দিষ্ট জায়গা থাকলেও, এত বিপুল পরিমাণে আবর্জনা রাস্তার পাশে কেনো! এই নিয়ে অসন্তোষ এলাকাবাসী।


 এলাকাসূত্রে জানা যায় এ বিষয়ে স্থানীয় পৌরসভায় জানিয়েও কোন ফল মেলেনি! দমকল সূত্রে জানা যায়, উপযুক্ত সময়ে পৌছাতে না পারলে , যে কোনো ধরনের বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে!তাই এ বিষয়ে সজাগ থাকতে হবে সাধারণ মানুষকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.