বাংলাদেশে করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৮৪ - The News Lion

বাংলাদেশে করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৮৪




ঢাকা প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৬৮৪। এছাড়া সুস্থ ৯৬৪ জন।  শনিবার বিকেলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


 কোভিডের ৩০১ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১৮০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৭০১ জনের। এখন পর্যন্ত ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জন। মোট মারা গেছেন ৭৫৯৯ জন।  মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.