গ্রেফতার হলেন গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু
দি নিউজ লায়ন ; বেসরকারি অর্থলগ্নী সংস্থা রোজভ্যালি কান্ডে এবার গ্রেফতার হলেন গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু। উল্লেখ্য, ২০২০ সালে শুভ্রা কুণ্ডুকে তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি-র অফিসাররা। ওই সময় তাঁর বিদেশে যাওয়ার সঙ্গে রোজভ্যালির টাকাও বিদেশে পাচার হয়েছে বলে অনুমান করেছিলেন ইডি-র আধিকারিকরা। সেই বিষয়েই শুভ্রা কুণ্ডুকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি-র আধিকারিকরা।
গৌতম কুণ্ডুর একাধিক ব্যবসা তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুর নামে ছিল। ইডি-র আধিকারিকরা সে বিষয়ে প্রশ্ন করেছিলেন শুভ্রাকে। তাঁর নামে ঠিক কী কী ব্যবসা ছিল তা জানতে চেয়েছিলেন আধিকারিকরা। ব্যাবসা থেকে কত টাকা সংস্থা ঘরে তুলেছে সে বিষয়েও শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন অফিসাররা। প্রায় ৪ ঘণ্টা ধরে চলেছিল জিজ্ঞাসাবাদ পর্ব। তারপরে আজকে তাকে গ্রেফতার করা হয়।

Post a Comment