স্কুলপড়ুয়াকে ধর্ষণ শেষে হত্যা, প্রেমিকের ডিএনএ পরীক্ষার নির্দেশ - The News Lion

স্কুলপড়ুয়াকে ধর্ষণ শেষে হত্যা, প্রেমিকের ডিএনএ পরীক্ষার নির্দেশ




ঢাকা প্রতিনিধি : ঢাকার কলাবাগানে ইংরেজি মাধ্যম মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের পুড়য়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেফতার প্রেমিক ইফতেখার ফারদিন দিহানের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত।  রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান আসামি ইফতেখার ফারদিন দিহানের ডিএনএ টেস্ট ও জব্দ করা আলামত পরীক্ষা করার আবেদন করেন। 


 শুনানি শেষে মহানগর হাকিম বেগম ইয়াছমিন আরা আবেদন মঞ্জুর করে এ আদেশ প্রদান করেন।  কলাবাগান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে গত ৮ জানুয়ারি মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে দিহান দোষ স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  


মামলার এজাহার থেকে জানা যায়, ফারদিন ইফতেখার দিহান গত ৭ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে ওই স্কুলছাত্রীকে প্রেমে প্রলুব্ধ করে মোবাইল ফোনে তার বাসায় ডেকে নিয়ে যায়। মেয়েটিকে ধর্ষণ করে দিহান। 


ধর্ষণের সময় শরীর থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণের কারণে মেয়েটি অচেতন হয়ে পড়ে।  তখন বিবাদী ধর্ষণের বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য মেয়েটিকে নিয়ে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে মেয়েটির মৃত্যু হয়।  এ ঘটনায় দিহানকে একমাত্র আসামি করে মেয়েটির বাবা ধর্ষণ ও হত্যার মামলা করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.