আসামি ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় আহত ৫ পুলিশ - The News Lion

আসামি ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় আহত ৫ পুলিশ




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের পিরোজপুর জেলা সদর উপজেলার কুমারখালীতে আসামি ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। রবিবার রাত একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে জানা গেছে, একটি চুরি মামলায় কুমারখালী এলাকার মেহেদী হাসান নামে এক আসামীকে ধরতে রাত ১২টার দিকে তার বাড়িতে যায় পুলিশ। 


এ সময় আসামী নিয়ে থানায় আসার পথে স্থানীয়দের হামলার শিকার হন পুলিশ সদস্যরা। এতে ৫ পুলিশ সদস্য আহত হন।  তাদেরকে সেখান থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ৩ পুলিশ সদস্য হাসপাতাল ত্যাগ করলেও, এখনও ২ পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া হামলার ঘটনায় জড়িত এক আসামিও হাসপাতালে ভর্তি রয়েছে। 


 ৫ পুলিশ সদস্য আহতের বিষয়টি স্বীকার করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্ট চলছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.