জাতীয় সড়কে বাইক ছিনতাইতে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ সিভিল ইঞ্জিনিয়ার - The News Lion

জাতীয় সড়কে বাইক ছিনতাইতে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ সিভিল ইঞ্জিনিয়ার




দি নিউজ লায়ন ;  বাইক ছিনতাই এ বাধা দেওয়ায় দুস্কীতৃদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হলেন এক সিভিল ইঞ্জিনিয়ার। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বীরশীবপুরে।আহত ব্যাক্তির নাম পিনাকী দাস। বাড়ি পাচঁলা থানার রানীহাটি নাবঘড়ায়। তার কাঁধে ও পিঠে গুলি লেগেছে। বর্তমানে তিনি কলকাতার একটি নামী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


জানা গেছে রবিবার সন্ধ্যায় পিনাকী দাস পাঁচলায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। সেখানে কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করার শেষে রাতে বাড়ি ফেরার সময় পিনাকী বাবু লক্ষ্য করেন তার মানিব্যাগ খোওয়া গেছে। এরপরেই তিনি তার বন্ধুদের বিষয়টি জানালে তারা তাকে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করতে বলে। প্রায় রাত ১০ টা নাগাদ পিনাকী বাবু বাইকে চেপে উলুবেড়িয়া থানার উদ্দ্যেশে রওনা দেন। 


জানা গেছে রাতের অন্ধকারে পিনাকী বাবু থানায় আসার রাস্তা চিনতে না পারায় ভুল করে বীরশিবপুরের দিকে চলে যায়। অভিযোগ কিছুদূর যাওয়ার পর পিনাকী দাস মোবাইলে কথা বলার জন্য বাইক থামালে পিছন দিক থেকে আসা দুই দুস্কৃতী তার বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাইক ছিনতাই এর চেষ্টা করে। পিনাকী দাসের বক্তব্য তিনি দুস্কৃতীদের বাধা দেওয়ার পাশাপাশি হাত দিয়ে আগ্নেয়াস্ত্র চেপে ধরলে দুস্কৃতীরা গুলি চালায়। 


একটি গুলি বাইকের ট্যাঙ্কে লাগে। পরে দুস্কৃতীরা আরোও দুটি গুলি ছুড়লে একটি গুলি পিনাকী বাবুর কাঁধে ও আর একটি গুলি তার পিঠে লাগে। অভিযোগ এরপরে দুস্কৃতীদের সঙ্গে পিনাকী বাবুর ধ্বস্তাধ্বস্তি শুরু হলে দুস্কৃতীরা পালিয়ে যায়। পরে পিনাকী বাবু ফোনে তার এক বন্ধুকে বিষয়টি বলে এবং তার সাহায্যে প্রথমে চন্ডীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। 


রাতেই আহত সিভিল ইঞ্জিনিয়ারকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।এদিকে রাতের অন্ধকারে জাতীয় সড়কে একের এক ছিনতাই এর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.