বিজেপিকে কোনওমতেই পশ্চিমবঙ্গে আনা যাবেনা, বললেন কাকলি ঘোষ দস্তিদারচ - The News Lion

বিজেপিকে কোনওমতেই পশ্চিমবঙ্গে আনা যাবেনা, বললেন কাকলি ঘোষ দস্তিদারচ




দি নিউজ লায়ন ;  উত্তরপ্রদেশের হাতরাস বললাম পুর সহ ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলি তে যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে কোন ভাবেই বিজেপিকে ক্ষমতায় আনা যাবে না। যেভাবেই হোক তা রুখবে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। কারণ অনভিজ্ঞ রাজনৈতিক দল হল এই বিজেপি যার কোন সংস্কার নেই।


রবিবার দুপুরে কৃষ্ণনগর টাউন হল ময়দানে নদীয়া বঙ্গজননী বাহিনীর জেলা সম্মেলনে যোগদান করতে সেই কার্যত এভাবেই বিজেপিকে এক হাতে নিলেন বঙ্গজননীর রাজ্য সভাপতি তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও সদ্য তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করা তৃণমূল নেতাকর্মীদের মীরজাফর এর সাথে তুলনা করলেন বঙ্গজননীর রাজ্য সভাপতি কাকলি ঘোষ দস্তিদার। পাশাপাশি তাদেরকে লোভী ভোগী বলে কটাক্ষ করেন তিনি।


এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সব রকম সুযোগ-সুবিধা নেওয়ার পর অতিরিক্ত লোভের বসে বিজেপিতে চলে গিয়েছেন বলেও এই দিন ক্ষোভ প্রকাশ করেন এই তৃণমূলের নেত্রী।কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও দিনের বঙ্গজননী বাহিনীর সভামঞ্চে উপস্থিত ছিলেন নদীয়াজেলা বঙ্গ জননী বাহিনীর সভাপতি টিনা সাহা ভৌমিক সহ প্রতিটি ব্লকের সহান নেত্রীরা। এছাড়া উপস্থিত ছিলেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব বৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.