অসমাপ্ত সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেল ইংলিশরা - The News Lion

অসমাপ্ত সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেল ইংলিশরা




ক্রীড়া ডেস্ক : করোনার কারণে গত বছরের মার্চে সিরিজ শুরুর আগে আগে শ্রীলঙ্কা থেকে নিজ দেশে ফিরে গিয়েছিল ইংল্যান্ড। অসমাপ্ত সেই সিরিজ খেলতে আবারো লঙ্কায় পা ফেলেছে ইংলিশরা। রোববার দ্বীপ দেশটিতে পৌঁছেছে জো রুটের দল। ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কার যাবতীয় বিমান চলাচল বন্ধ।   


ফলে বিশেষ চার্টার্ড বিমানে রাজাপক্ষ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইংল্যান্ড ক্রিকেট দল। আসা মাত্রই প্রত্যেককে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। এর আগে সবার জুতো এবং লাগেজে জীবাণুনাশক লাগানো হয়।   শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিমানবন্দর থেকে গোটা ইংল্যান্ড দলকে সোজা হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই কোয়ারেন্টাইনে থাকবে ক্রিকেটাররা।


 তবে কোয়ারেন্টাইনে থাকার সময় ইংল্যান্ড দল দু’ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যেই প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে। স্থানীয় কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। আগামী ১৪ জানুয়ারি থেকে গল স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.