জঙ্গলমহলের গোপীবল্লভপুরে আজও অটুট শতাব্দী প্রাচীন বুলবুলি পাখির লড়াই - The News Lion

জঙ্গলমহলের গোপীবল্লভপুরে আজও অটুট শতাব্দী প্রাচীন বুলবুলি পাখির লড়াই




দি নিউজ লায়ন ; বুধবার থেকে শুরু জঙ্গলমহলের অন্যতম প্রধান উৎসব ‘মকর পরব' বা 'টুসু পরব।' পৌষ সংক্রান্তির আগের রাতে ঘরে-ঘরে টুসু পুজো দিয়ে পরবের সূচনা হয়। বুধবার রাতে হয় টুসু পুজো। টুসু পুজোর রাতে বাঁউড়ির দিনে হয় গুড়-নারকেলের পুর ভরা পিঠে সহ আরও নানান ধরনের পিঠে পুলি। তারপর দিনই বৃহস্পতিবার মকরের দিন নদীতে স্নান করে এসে জঙ্গলমহলের গোপীবল্লভপুরের মানুষ মেতে ওঠেন এক অন্য খেলায়। নাম 'বুলবুলি পাখির' লড়াই। 


আজ থেকে প্রায় ৪০০বছর ও তার আগে থেকে চলে আসছে এই বুলবুলি পাখির লড়াই প্রতিযোগিতা। দূর দূরান্ত থেকে এমনকি পাশের রাজ্য ঝাড়খন্ড, ওড়িশ্যা থেকেও লোকজন আসেন এই লড়াই দেখতে। যে লড়াইয়ে ব্যবহার করা হয় না কোনো অস্ত্র৷ গোপীবল্লভপুরের দুটি পাড়া 'বাজারসাই' ও 'দক্ষিণসাই' এদের মধ্যেই হয় এই প্রতিযোগিতা৷ এবছরের লড়াইয়ে অংশগ্রহণ করেছিল দুটি পাড়ার প্রায় ৮০জন।


 এবছরের লড়াই জয়লাভ করলো বাজারসাই পাড়া। তাদের হাতে পুরষ্কারও তুলে দেওয়া হয়৷ এই দুই পাড়ার অংশগ্রহণকারী প্রতিযোগিরা জানিয়েছেন, 'একবছর আগে থেকে আমরা বুলবুলি পাখি ধরে আনি। তারপর সেগুলিকে বাড়িতে দুধ, কলা খেতে দিয়ে পোষ মানানো হয়৷


 পোষ মেনে গেলে মকরের দিন এক থেকে দু ঘন্টা খিদেতে রাখতে হয়। তারপর কলা দেখালে তারা একে অপরকে কামড় বসায়। তবে এই লড়াইয়ে কোনো ধরনের কোনো অস্ত্র ব্যবহার করা হয় না।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.