ক্রিকেটার সাকিব আল হাসানের দাদি মারা গেছেন - The News Lion

ক্রিকেটার সাকিব আল হাসানের দাদি মারা গেছেন




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।   বুধবার রাত দশটার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল আনুমানিক ৮৬ বছর।  পারিবারিকসূত্রে জানা যায়, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা নাহার।


 সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরো সায়েন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।  রেবেকা নাহার দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আর মেয়ের ছেলে মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.