বন্ধুর হাতে খুন হলেন এক বন্ধু, এলাকায় চাঞ্চল্য
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বাড়কাশিমপুর গ্রামে সোমবার রাতে খুনের ঘটনাটি ঘটে। মৃতের নাম প্রশান্ত সিং ( ৩৪)।মৃতের স্ত্রী জানকি সিং জানান , সোমবার রাতে বাড়ির উঠোনে বসে পাশের গ্রামের নির্মল সিং এর সঙ্গে তাস খেলছিলেনপ্রশান্ত সিং।খেলা শেষে দুজনের বচসা বাধে। নির্মল ঘরের মধ্যে ঢুকে টাকা চুরি করে পালাতে গেলে তিনি ধরে ফেলেন।
দুজনের মধ্যে মারামারি হয়। এসময় সে জোরে ঠেলে দিলে একটি পাথরে প্রশান্ত সিং এর মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় সেখানেই কিছুক্ষণ পড়ে থাকেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দাসপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা মৃত বলে ঘোষণা করেন। প্রশান্ত সিং ও নির্মল সিং ঘনিষ্ঠ বন্ধু ছিল।কোথাও গেলে দুই জন এক সঙ্গে যেতো। প্রশান্ত সিং কে তার বন্ধু নির্মল সিং খুন করেছে বলে প্রশান্ত সিং এর স্ত্রী জানকি সিং দাসপুর থানায় গিয়ে নির্মল সিং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।অভিযুক্ত নির্মল সিং কে দাসপুর থানার পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করেছে।
দাসপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে দাসপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।তবে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment