ঢাকায় গুলশানে আমিরাত ভিসা সেন্টারে বিস্ফোরণ, নিহত ১
ঢাকা প্রতিনিধি : ঢাকার গুলশানে এনসিসি ভবনের সামনে দুবাই ভিসা সেন্টারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে এ বিস্ফোরণের ঘটনার পর এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে পৌঁছায়। পাঠানো হয় বোম্ব ডিসপোজাল ইউনিটও।
ফায়ার সার্ভিস সূত্রে জানিয়েছে, গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকিটুকু তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Post a Comment