মেদিনীপুরে তৃণমূলে ফিরল ৫০০ নেতাকর্মী
দি নিউজ লায়ন ; মেদিনীপুরের সভা করে লোক দেখিয়ে যাদের বিজেপিতে যোগ দিতে বাধ্য করেছিলেন শুভেন্দু মাত্র কয়েকদিনের মধ্যে তারাই ফের ফিরে এলেন তৃণমূলে। বিজেপির পাশাপাশি সিপিএম ছেড়েও কয়েকশো নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে।
মেদিনীপুরের বিদ্যাসাগর হলে তৃণমূলের যোগদান কর্মসূচিতে বিজেপি ও সিপিএম দল ছেড়ে প্রায় ৫০০ জন তৃণমূলে যোগদান করলেন একই সঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের প্রাক্তন আধিকারিক দেবেন হাঁসদাও তৃণমূলে যোগদান করেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ও সাধারণ সম্পাদক গোপাল সাহা ,তৃণমূল যুব জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, তৃণমূল যুব রাজ্য কমিটির সম্পাদিকা কল্পনা সিট ও তৃণমূল নেতা পবিত্র সিট সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।বুধবার যারা তৃণমূলে যোগদান করলেন তাদের বেশিরভাগই ছিলেন বিজেপি কর্মী ও সমর্থক।
বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের দলে যোগ্য সম্মান দেওয়া হবে। সেই সঙ্গে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে বহু মানুষ তৃণমূলে যোগদান করবেন। তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনে জয়লাভ করবে। বিজেপি যতই তৃণমূলের বিরুদ্ধে যতই কুৎসা করুক তাতে কোনো লাভ হবে না।
বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে ভাষায় তৃণমূলকে আক্রমণ করছে তার যোগ্য জবাব দেবে স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুরের মানুষ। মেদিনীপুরের মানুষ কোনদিন বেইমান দের প্রশ্রয় দেয় না। তাই বিজেবিকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে নিজেদের এলাকায় কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি পাড়ায় পাড়ায় গিয়ে দলীয় কর্মীদের সাধারণ মানুষএর কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি তাদের সাথে পাড়া বৈঠক করার নির্দেশ দেন।
সেই সঙ্গে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এছাড়াও তিনি বলেন হাজার শুভেন্দু অধিকারী মেদিনীপুরে এলেও তৃণমূলের কোন ক্ষতি করতে পারবে না।তৃনমূলের একমাত্র নেত্রী মমতা। তিনি যাকে দলীয় প্রতীক দিবেন তিনি বিধায়ক নির্বাচিত হবেন। তাই শুভেন্দু অধিকারীর কী বলল তা নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই বলে তৃনমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানান।
তিনি আরো বলেন যে যোগদানকারীরা সকলেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি বিধানসভা এলাকার বাসিন্দা। গত লোকসভা নির্বাচনে কেশিয়াড়ি বিধানসভা এলাকায় বিজেপি ভালো ফল করে। তারপর থেকে ঘর গোছাতে শুরু করে তৃণমূল। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে কেশিয়াড়ি তে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এর হিড়িক শুরু হয়েছে আগামী দিনে আরও অনেকেই বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করবেন বলে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি জানান।
তিনি বলেন শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলে দলে বিজেপি কর্মীরা বিজেপি দল ছেড়ে তৃণমূলে দলে যোগদান করছে। এর ফলে শুভেন্দু অধিকারী জোর ধাক্কা খেল বলে রাজনৈতিক মহলের অনুমান।

Post a Comment