দুর্গা পূজার সূচনা নববর্ষের প্রথম দিন থেকে - The News Lion

দুর্গা পূজার সূচনা নববর্ষের প্রথম দিন থেকে





দি নিউজ লায়ন ;  অভিনব উদ্যোগ গত বছর করোনা আবহওয়াতে নানা ধরণের উতসব যেমন বাতিল হয়েছে পাশাপাশি অনেকে তেমন উতসবে সামিল হতে পারিনি। বাঙালির শ্রেষ্ঠ উতসব দুর্গাপুজো। সেই পুজোর উন্মাদনা একটু বেশী থাকে। তা বলে এই বছর৭৫ বছর পূর্তি উপলক্ষে নববর্ষ এর প্রথম দিন থেকে শুরু হয়ে গেলো কাউন্ডাডাউন। এমন পরিকল্পনা এমন ভাবনা সচারচর দেখা যায়না।


 তবে এমন ঘটনা ঘটলো রানাঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পল্লী পুজোর দুর্গা পুজোতে।  এই বছর ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের মাধ্যানে পুজোর  লোগো ও ক্যালেন্ডার উদ্বোধন হলো।উদ্বোধন করেন রানাঘাট পৌরসভার পৌরপ্রশাসক পার্থ সারথী চট্টোপাধ্যায়।উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, অসিত দত্ত, শেখর মুহুরী, তপতি বসু সহ বিশিষ্ট ব্যাক্তিগণো। 


বছর পড়তেই তাই দুর্গাপুজো নিয়ে মাতোয়ারা। ১৯৪৭  সালে পুজোর সূচনা। দেখতে দেখতে  ৭৫ বছরে এই পুজো ঘিরে নানা পরিকল্পনা নানা আয়োজন। স্থানীয়  মানুষদের মধ্যে তাই শীতের রাত ঠান্ডা কে উপেক্ষা করে এমন অনুষ্টানে হাজির হয়েছিলেন। করোনা সংক্রমণের জন্য গত বছর দুর্গা পুজো হয়েছিল কোনোরকমে তাই এই বছর ৭৫ বছর দুর্গাপুজো উপলক্ষে বছরের প্রথম দিন থেকে আনন্দে নানা পরিকল্পনা নিয়ে আনন্দে ভাসতে চলেছে স্থানীয় লোকজন ও পল্লীপুজোর কর্মকর্তা। আজ থেকেই পুজো উপলক্ষে শুরু হয়ে গেল কিভাবে তাদের পুজো নদীয়া জেলার মধ্যে সেরা হবে তার জন্য নানা পরিকল্পনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.