বাংলাদেশকে উপহার হিসাবে ২০ লক্ষ করোনা টিকার ডোজ কোভিশিল্ড পাঠাচ্ছে ভারত
দি নিউজ লায়ন ; বাংলাদেশকে উপহার হিসাবে ২০ লক্ষ করোনা টিকার ডোজ কোভিশিল্ড পাঠাচ্ছে ভারত। জানা যাচ্ছে, আগামীকাল বুধবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভ্যাকসিন পৌছে যাবে। টিকা সংক্রান্ত ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী সকল আয়োজনও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে।
এমনকী টিকা আমদানির জন্য এরই মধ্যে ৬০০ কোটি টাকা পরিশোধও করে দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি প্রথম দফার টিকার চালানও প্রথম সপ্তাহেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এবার তার আগেই নতুন করে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিল নয়া দিল্লি। আগামী সপ্তাহে আসছে প্রথম দফার চালান এদিকে বুধবারই উপহারের টিকা বাংলাদেশে পৌঁছাচ্ছে।
টিকা সংক্রান্ত ভারত সরকারের চিঠিও যে বাংলাদেশে গিয়ে পৌঁছেছে তাও জানা গিয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী ২৫ বা ২৬ জানুয়ারি টিকার প্রথম চালান বাংলাদেশে আসবে বলে খবর। উল্লেখ্য, গত ৮ জানুয়ারিই প্রথম বাংলাদেশ ভারত থেকে কোভিশিল্ড ভ্যাকসিন আমদানিতে সম্মতি দেয়।

Post a Comment