‘ইভিএমে ভোট জালিয়াতির সুযোগ নেই’ - The News Lion

‘ইভিএমে ভোট জালিয়াতির সুযোগ নেই’




ঢাকা প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন।  বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর নগরীর আন্দরকিল্লায় এমইএস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন তিনি। 


এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী।   ভোট প্রদান শেষে নওফেল বলেন, ইভিএমে ভোটগ্রহণ চলছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ইভিএমে ভোট ছিনিয়ে নেয়া বা জালিয়াতির কোনো সুযোগ নেই। তাই ভোটারদের আহ্বান জানাবো ভোটকেন্দ্রে আসতে। চসিক নির্বাচনে এবারই প্রথম ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা।  


 সকাল ৮টা থেকে ৭৩৫টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ ভোটগ্রহণ কার্যক্রম বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। চসিকের ৪১টি ওয়ার্ডে মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ এবং নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.