সুবর্ণরেখা নদী থেকে পাথর তুলতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার সুবর্ণরেখা নদী তে পাথর তুলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় একজন ব্যক্তি ।তার বয়স ৪৫ থে বছর।তার নাম স্বপন দোলাই। নিখোঁজ ব্যক্তির বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর নেপুরা গ্রামে।
স্থানীয় সাঁকরাইল থানায় তার পরিজানেরা নিখোঁজ এর অভিযোগ করেন। অনেক খোঁজাখুঁজির পরেও নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার করা যায়নি। নিখোঁজ ব্যক্তির দেহ মিলে শনিবার দুপুর বারোটা নাগাদ।নদীতে স্নান করতে গিয়ে স্থানীয় কয়েক জন নদীতে মৃত অবস্থায় এক জনকে ভেসে আসতে দেখে। সেই মৃত দেহটিকে উদ্ধার করে তারা নদীর চরে এনে রাখে এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে। দেহ টি নিখোঁজ স্বপন দোলাই এর বলে তার পরিবারের লোকেরা সনাক্ত করেন। যিনি দুদিন আগে নদীর জলে পাথর তুলতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন।
এক বছর হলো তার স্ত্রী মারা গেছেন সাপের কামড়ে।তিনি বাড়িতে তার ১৭ বছরের একমাত্র ছেলে কে নিয়ে থাকতেন।অভাবের জন্য নদীতে পাথর তুলে তিনি সংসার চালাতেন। সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে ওই ঘটনার ফলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment