পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার নাবালকের দেহ
দি নিউজ লায়ন ; পরিত্যক্ত একটি কুয়ো থেকে নাবালকের মৃতদেহ উদ্ধার হল পুরুলিয়ায়। সোমবার সাত সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুরুলিয়া শহরে। পুলিশ জানিয়েছে মৃত নাবালকের নাম আকাশ মাহাতো(৭)। তার বাড়ি পুরুলিয়া শহরের দুলমি এলাকায়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, পুরুলিয়া মানভুম ভিক্টোরিয়া ইন্সটিটিউশন থেকে ভাটবাঁধ যাওয়ার রাস্তার পাশে ওই কুয়োটি পরিত্যক্ত।
দীর্ঘদিন ধরে সেই কুয়োর জল ব্যবহার করেনি কেউ। এদিন সকালে ওই কুয়ো থেকে পাম্প লাগিয়ে জল তোলা কাজ চলছিল। সেই সময়ে কুয়োয়ে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়েছে ভিড় করে স্থানীয় বাসিন্দারা। পরে বোঝা যায় কুয়োতে এক নাবালকের দেহ ভাসছে। পরে এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহটি কুয়ো থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে পাঠায়।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। পুলিশেরভ প্রাথমিক অনুমান দুর্ঘটনাবশত কুয়োতে পড়ে গিয়েও থাকতে পারে ওই কিশোর। স্থানীয় বাসিন্দা উল্লাস চৌধুরি বলেন, ওই কুয়োর জল আমরা ব্যাবহার করি না। ঝোপের মধ্যে রয়েছে। এই ঘটনা কি ভাবে ঘটলো তা বুঝতেই পারছি না। এলাকার প্রাক্তন কাউন্সিলার তথা পুরুলিয়া শহর তৃণমূল সভাপতি বিভাস রঞ্জন দাস বলেন, "জামা-প্যান্ট জুতো পরা একেবারে একটি পুতুলের মত লাগছিল। আমার প্রাথমিক ধারণা নিশ্চয়ই কেউ কুয়োতে ফেলে দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
এলাকার বাসিন্দাদের প্রাথমিক অনুমান,ওই বালকের দেহ কুয়োতে ফেলে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এই বালক নিখোঁজ থাকার কোন ডায়রি করেনি তার পরিবারে লোকজন। তার পরিবারের সাথে যোগাযোগ করে ঘটনার রহস্য জানার চেষ্টা করছে পুরুলিয়ার সদর থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment