৫০ জনের পাচারকারী দলকে ধাওয়া করে গ্রেফতার কারবারি - The News Lion

৫০ জনের পাচারকারী দলকে ধাওয়া করে গ্রেফতার কারবারি




দি নিউজ লায়ন ;  শীতের কুয়াশার আড়ালে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রায় ৪৫_৫০ জন পাচারকারীর একটি দল গরু পাচার করার সময় সীমান্তরক্ষী বাহিনীর তাড়া খেয়ে ওপার  বাংলায় পালিয়ে যাওয়ার সময় বিএসএফের হাতে গ্রেফতার হলো এক কুখ্যাত গরু পাচারকারী। সঙ্গে উদ্ধার হয় ৩৫ গবাদি পশু।রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডোমকলের কাহারপাড়া এলাকায়। 


ধৃতের মনসুর শেখ মালদার দেওনাপুর গ্রামের বাসিন্দা।  বিএসএফ সূত্রে জানা যায়, ডোমকলের কাহারপাড়া এলাকায় গোরু পাচারের উদ্দেশ্যে  প্রায় ৫০ জন পাচারকারী সীমান্তে জমায়েত হয়েছিল। তারা বেশ কিছু গোরু সীমান্তের কাছে নিয়ে আসে। দূর থেকে দেখার পরেই বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করতে থাকে। ঝোপঝাড়ের সুযোগ নিয়ে বাকি পাচারকারীরা পালিয়ে যেতে পারলেও একজন ধরা পড়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.