কৃষক আন্দোলনের সমর্থনে শ্রীকান্ত মাহাতো নেতৃত্বে শালবনিতে পদযাত্রা - The News Lion

কৃষক আন্দোলনের সমর্থনে শ্রীকান্ত মাহাতো নেতৃত্বে শালবনিতে পদযাত্রা




দি নিউজ লায়ন ; কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে কৃষকরা আন্দোলন করছে। সেই কৃষক আন্দোলনের সমর্থনে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর থেকে তিলাবনি পর্যন্ত পদযাত্রা করে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ। ওই পদযাত্রায় নেতৃত্ব দেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো।ওই পদযাত্রায় বিধায়ক শ্রীকান্ত মাহাতো সহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, তৃণমূল যুব কংগ্রেসের শালবনি ব্লক সভাপতি গৌতম বেরা, তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জীবন দাস সহ আরো অনেকে। 


সোমবার সকাল ৬  টার সময়  শুরু হয় শালবনি ব্লকের ভীমপুর থেকে পদযাত্রা। ওই পদযাত্রা শেষ হয় তিলাবনি গ্রামে। পদযাত্রার  শেষে তিলাবনি গ্রামে এক সভা হয় ।সেই সভায় বক্তব্য রাখেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো। তিনি তার ভাষণে বলেন প্রচন্ড শীতকে উপেক্ষা করে দিল্লির সিংধু সীমান্তে কৃষকরা কালা কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলন করছে। অথচ কেন্দ্র সরকার এর কৃষকদের কথা কানে যাচ্ছে না। যার ফলে কৃষকরা আন্দোলন আরো তীব্র করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি কৃষক আন্দোলনকে সমর্থন করে বলেন তৃণমূল কংগ্রেস কৃষকদের পাশে রয়েছে এবং আগামী দিনেও কৃষকদের পাশে থাকবে। 


বিজেপি মুখে কৃষকদের ভালোবাসার কথা জানায় অপরদিকে কৃষকদের সর্বনাশ করার জন্য কৃষক  বিরোধী কৃষি বিল পাস করেছে ।ওই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বিজেপিকে এক হাত নিয়ে বলেন কেবল মাত্র ক্ষমতা দখলের জন্য বিজেপি নেতারা মানুষকে মিথ্যা কথা বলছে  এবং তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। এর বিরুদ্ধে তিনি সর্বস্তরের মানুষকে এক হওয়ার আহ্বান জানান। 


সেই সঙ্গে তিনি বলেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে। হাজার চেষ্টা করলেও ২০২১ সালে বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। কারণ বাংলার মানুষ ওদের চরিত্র ভালো করে বুঝে নিয়েছে। তাই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলার উন্নয়নবিরোধী বিজেপিকে তিনি বাংলা থেকে উৎখাত করার ডাক দেন। তিনি বলেন  বিজেপি হল দেশের সবচেয়ে বড় ডাকাত। 


বিজেপি ভারতবর্ষের সব কিছুকেই  বিক্রি করে দিচ্ছে।আগামী দিনে ভারতবর্ষের উন্নয়ন তো দূরের কথা সমস্ত কিছুই বেসরকারি বেসরকারিকরণ এরা করে দেবে। কেন্দ্রের এই বিজেপি সরকার দেশটা কে ও একদিন বিক্রি করে দিবে। তাই বিজেপিকে বাংলায় কোন মতেই ক্ষমতায় আসতে  দেবে না বাংলার মানুষ। বাংলার সচেতন মানুষ  সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে  কোন দিন ক্ষমতায় নিয়ে আসবে না বলে বিধায়ক শ্রীকান্ত মাহাতো জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.