লাইন দিয়ে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথী কার্ড করালেন বিজেপির ঝাড়্গ্রাম জেলা সভাপতির পরিবার
দি নিউজ লায়ন ; রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প এর কার্ড দেওয়াকে ভাঁওতাবাজি বলে কটাক্ষ করে বিজেপি নেতারা বিভিন্ন জনসভায় প্রচার করেছেন এবং মানুষজনকে ভুল বুঝাচ্ছেন ।সেই বিজেপি নেতাদের পরিবারের লোকেরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড পেয়ে খুব খুশি।
এমনই এক ঘটনা ঘটলো অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলায় ঝাড়্গ্রাম জেলা বিজেপির সভাপতির পরিবারে।তিনি ঝাড়গাম পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ঝাড়গ্রাম পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকায় শনিবার বিকালে স্বাস্থ্য সাথী প্রকল্প এর কার্ড করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপথির বাবা ৮৫ বছরের অবনী সৎপথি,তার মা ৬৫ বছরের স্নেহলতা সৎপথি ,তার বোনঅর্চনা সৎপথি, এছাড়াও তার কাকা, কাকিমা সহ পরিবারের অন্যান্যরা।তারা সকলেই স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড করিয়েছেন।
বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপথির বোন অর্চনা সৎপথি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ খুব ভাল উদ্যোগ। তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করায় খুব খুশি। তিনি বলেন তিন ঘণ্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে কার্ড করিয়েছেন সবার সাথে লাইনদিয়ে দাঁড়িয়ে। তাতে কোন অসুবিধা হয়নি। কার্ড হাতে পেয়েছেন বলে তিনি মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন।
যা নিয়ে রাজনীতির চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি প্রশান্ত রায় বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপথি কে কটাক্ষ করে বলেন যখন উনি বলছেন স্বাস্থ্য সাথী প্রকল্প ভাঁওতাবাজি, তখন ওনার পরিবারের লোক স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড করে প্রমাণ করলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী প্রকল্প টি ভাওতাবাজি নয় জনগণের পক্ষে ভাল। তবে সুখময় সৎপতি ও তার স্ত্রী এদিন স্বাস্থ্য সাথী কার্ড করায় নি।
তিনি বলেন দুই তিন মাস পর এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান যোজনা প্রকল্প চালু হবে তখন তিনি সেই প্রকল্পের কার্ড করবেন।

Post a Comment