মধ্যপ্রদেশে ৩ দফায় গণধর্ষণ ১৩ বছরের কিশোরীকে - The News Lion

মধ্যপ্রদেশে ৩ দফায় গণধর্ষণ ১৩ বছরের কিশোরীকে




দি নিউজ লায়ন ;  গণধর্ষণ কান্ডের ছায়া এবার নামলো মধ্যপ্রদেশ রাজ্যে। জানা গিয়েছে, একযোগে ৯ ব্যক্তির লালসার শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। যারমধ্যে ৭ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। বাকি দুই জনের খোঁজে চলছে তল্লাশি। জঙ্গলের মধ্যে আটকে রেখে ওই কিশোরীর উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।   


ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উমেইরা জেলায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত ৪ জানুয়ারি এক পরিচিত ব্যক্তির হাত ধরে অপহৃত হয় ওই কিশোরী। তারপর সেই পরিচিতের ৬ বন্ধু মিলে দুই দিন ধরে আটকে রেখে ওই কিশোরীকে গনধর্ষণ করে বলে অভিযোগ। পরে আরও দুই ট্রাক চালকের লালসার শিকার হয় ওই কিশোরী। জানা গিয়েছে, মোট ৩ দফায় ৯ জনের গণধর্ষনের শিকার হয় ওই কিশোরী। প্রথমে ৪ জানুয়ারি অপহৃত হওয়ার পর  জঙ্গলের মধ্যে ২ দিন আটকে রেখে চলে নৃশংস অত্যাচার।


এরপর ৫ জানুয়ারি ওই কিশোরী দুস্কৃতীদের হাত থেকে রক্ষা পেলেও মুখ খুললেই মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ১১ জানুয়ারি ফের ওই কিশোরীটিকে ফের অপহরণ করা হয় বলে অভিযোগ। দ্বিতীয় দফায়  রাস্তার ধারে একটি খাবারের দোকানে আটকে রেখে নির্যাতন চালায় দুস্কৃতীরা।পরে তাদের হাত থেকে রক্ষা পেলেও রাস্তায় দুই ট্রাক চালকের খপ্পড়ে পড়ে ওই নির্যাতিতা। এরপর গত শুক্রবার ভোরে কোন ও রকমে তাদের ডেরা থেকে পালিয়ে আসতে সক্ষম হয় ওই কিশোরী। এরপরেই পুলিশের কাছে অভিযোগ জানায় ওই নির্যাতিতা কিশোরীর পরিবার। ওই নির্যাতিতা কিশোরীর বয়ানের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।


এই ঘটনায় মধ্যপ্রদেশ রাজ্য পুলিশের মুখপাত্র অরবিন্দ তিওয়ারি জানান,  যৌন নির্যাতন, শিশু সুরক্ষা আইন (পকসো) এবং অন্যান্য ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  এদিকে গত ৬ দিনে মধ্যপ্রদেশে চারটি নৃশংস নারী নির্যাতনের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মধ্যপ্রদেশের শিব্রাজ সিং সরকার। উল্লেখ্য, গত বছরের শেষে হাথরস গণধর্ষণ কান্ডে উত্তাল হয়ে উঠেছিলো গোটা দেশ।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.