তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরে অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরণ
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরে অসহায় মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা বলেন ২০২০ সালকে বিদায় জানিয়ে আমরা ২০২১ সালকে স্বাগত জানানোর জন্য মেদিনীপুর শহরে থাকা ভব ঘুরে সহ অসহায় মানুষদের হাতে শীত বস্ত্র হিসাবে কম্বল ও চাদর তুলে দিয়েছি।
২০২০ সাল আমরা কি ভাবে করোনা পরিস্থিতির মোকাবিলা করে বেঁচে রয়েছি তা সকলেই জানেন।তাই অসহায় মানুষদের শীতের হাত থেকে বেঁচে থাকার জন্য কম্বল ও চাদর দলের পক্ষ থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।
তাই মেদিনীপুর শহরের প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা, বিকাশ ধাড়া, সৌভিক সাহা, জয়দীপ ঘোষ, সপন সরকার, নন্দিতা দে,সুস্মিতা পাল অসহায় মানুষদের হাতে কম্বল ও চাদর তুলে দেন। তৃনমূলের নেতা ও কর্মীদের কাছ থেকে কম্বল ও চাদর পেয়ে খুশি মেদিনীপুর শহরের অসহায় মানুষেরা

Post a Comment